প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

এআই-ভিত্তিক হেলথ কেয়ার চালুর মহাপরিকল্পনা

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও গেটস ফাউন্ডেশন সিইও মার্ক সুজম্যানের উচ্চপর্যায়ের বৈঠক
  • জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে আলোচনা
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, থানা-জেলা পর্যায়ে সেবা সম্প্রসারণ ও এআই-ভিত্তিক হেলথ কেয়ার চালুর রূপরেখা

এআই-ভিত্তিক হেলথ কেয়ার চালুর মহাপরিকল্পনা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৮  

এআই-চালিত মেডিকেল ট্রায়াজ, বায়োমেট্রিক পেশেন্ট ট্র্যাকিং এবং বিশ্বমানের প্রিভেন্টিভ হেলথ কেয়ার আর্কিটেকচার গড়ে তোলার অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ উচ্চপর্যায়ের বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের সামগ্রিক জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য সুরক্ষা, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সংগ্রহ, জাতীয় টিকাদান কর্মসূচির পরিধি বৃদ্ধি এবং আধুনিক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় দেশের থানা ও জেলা পর্যায়ে অত্যাধুনিক প্রান্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাঁদের বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশজুড়ে এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম (DPHCS) গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।

//ডিবিটেক/এমএইচএইচ/এসএমই/এমআইএস//