দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

টাঙ্গাইল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, সাত মাস হলো বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী […] The post দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Spo

দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

টাঙ্গাইল: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, সাত মাস হলো বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মধুপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

এর আগে, তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সহ সভাপতি লিলি সরকার, রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না প্রমুখ।

মিছিলে উপজেলা ও পৌর যুবদলের নেতারা ছাড়াও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.