৫১ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করল বিজিবি

হিলি: জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এই পাথরের আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ৬৫ হাজার টাকা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ […] The post ৫১ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করল বিজিবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

৫১ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করল বিজিবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

হিলি: জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এই পাথরের আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় কয়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে ভুইডোবা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত এই কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, পাচারকারীরা পাথরটি প্রতিবেশী দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাছে লুকিয়ে রেখেছিল।

পরে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদফতর থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে পাথরটির যাচাইকরণ সনদ নেওয়া হয়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের খণ্ডটি পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post ৫১ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করল বিজিবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.