মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোস্তাক গ্রেফতার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে আটক […] The post মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোস্তাক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertai

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোস্তাক গ্রেফতার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। তার আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তিনি। চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে গিয়েছিলেন মোস্তাক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

The post মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোস্তাক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.