ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানান। রাত ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, দক্ষিণ-পূর্ব […] The post ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানান। রাত ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে আসা দমকা ও ঝড়ো হাওয়াসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

The post ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.