প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। আতিকুর রহমান […] The post প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক first appeared on Sarabangl

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০  

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার চায় রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান এবং দ্রুত রোহিঙ্গারা যাদের তাদের ভূমিতে ফিরে যেতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা।’

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসময় উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সদর দফতরে বুধবার ‘বাংলাদেশ ও গাম্বিয়ার উদ্যোগে রোহিঙ্গা সংকট: দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি থেকে টেকসই সমাধান, ন্যায়বিচার ও জবাবদিহিতার নতুন আহ্বান’ শিরোনামে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশ নেবেন।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.