হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ […] The post হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০  

হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

 

The post হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.