মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ দুই বৈঠক অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ […] The post মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaki

মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০  

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ দুই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক দুটিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

দুই বৈঠকই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ এবং ভুটান ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জনগণের কল্যাণ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

The post মালদ্বীপ ও ভুটানের শীর্ষ নেতার সঙ্গে তারেক রহমানের বৈঠক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.