জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: বিশ্ব নেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এ প্রাতঃরাশের আয়োজন করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী […] The post জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Sarabangla | Breaking N

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: বিশ্ব নেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এ প্রাতঃরাশের আয়োজন করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ প্রাতঃরাশের আয়োজন করা হয়।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রাতঃরাশের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে তার সাক্ষাৎ ও বৈঠকের কর্মসূচি রয়েছে।

উল্লেখ্যম, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

The post জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.