কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী […] The post কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

কুষ্টিয়া: শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকানে থাকা সারের নমুনা পরীক্ষা করে ভেজাল ও মানহীনতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল ডিএপি সার ধ্বংস করা হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জমির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, নকল ও ভেজাল সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

The post কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.