বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি তেলের নতুন দামের কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর […] The post বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অনুষ্ঠিত বৈঠকে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি তেলের নতুন দামের কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়ায় প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়বে।

নতুন ভাড়া কার্যকর হলে যাত্রীদের পরিবহন ব্যয় কিছুটা বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে নতুন ভাড়ার তালিকা ও কার্যকরের সময় জানাবে।

The post বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.