গুলি করে ও বোমা মেরে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই

ঢাকা: কেরানীগঞ্জের এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হযরতপুর বাজারের পাশে চলন্ত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি […] The post গুলি করে ও বোমা মেরে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গুলি করে ও বোমা মেরে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই
২২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: কেরানীগঞ্জের এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হযরতপুর বাজারের পাশে চলন্ত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।

আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জ আটিবাজার এলাকায়। হযরতপুর গরুর হাট এলাকায় ঋতু জুয়েলারি নামে তাদের একটি স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। বাবা ছেলে ও অন্তরের ফুপাত ভাই রাজিব (২৫) সেই দোকানে কাজ করেন।

তিনি আরও জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে একটি অটোরিকশায় করে বাড়িতে ফেরার জন্য রওনা হন তারা তিন জন। হযরত থেকে কিছুদূর যেতেই তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে সিএনজি অটোরিকশা থামিয়ে অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তরের ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। এর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। ককটেলে রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। এ সময় অন্তরের হাতে থাকে টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নেয়। সেই টিফিন ক্যারিয়ারে ২৫-৩০ ভরি স্বর্ণালংকার ছিল। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। দোকান থেকে নিয়মিত টিফিন ক্যারিয়ারে করেই দোকানে স্বর্ণালংকার আনা নেয়া করতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, অন্তরের ডান পায়ে গুলিবিদ্ধ ও রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

The post গুলি করে ও বোমা মেরে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.