ক্যানসারে ও পানিতে ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু
চবি: ক্যানসার আক্রান্ত হয়ে ও রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। জানা যায়, দীর্ঘ তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই […] The post ক্যানসারে ও পানিতে ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু first appeared on

চবি: ক্যানসার আক্রান্ত হয়ে ও রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম।
জানা যায়, দীর্ঘ তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে মারা যান অনিক চন্দ্র দাস। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
অন্যদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাইয়ের সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে মারা যান সাজিদ শাহারিয়ার সানম। সকালে ৯ জনের একটি দলের সঙ্গে কাপ্তাইয়ে ঘুরতে যান তিনি। পাহাড়ে ঘোরাঘুরি শেষে নদীতে হাত-মুখ ধোয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান সানম। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
শোকবার্তায় উপাচার্য ও উপ-উপাচার্যরা দুই শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য প্রার্থনা করেন।
The post ক্যানসারে ও পানিতে ডুবে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





