পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি
কুষ্টিয়া: কুষ্টিয়ায় পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) […] The post পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি first appeared on Sarabangla | Breaking News | S

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যরা রাতের খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কয়েকজন অচেতন হয়ে পড়লে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
এদিকে,ক্যাম্পে খাওয়া খাবার সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, ‘খবর পেয়ে আমি ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বলেন, ‘পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
The post পুলিশ ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





