রাজধানীর পল্লবী থানার কাছে বাসে আগুন
ঢাকা: রাজধানীর পল্লবী থানার কাছে ‘সরকারি হারুন মোল্লা কলেজ’-এর পাশে ‘পরিস্থান পরিবহন’-এর একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা […] The post রাজধানীর পল্লবী থানার কাছে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর পল্লবী থানার কাছে ‘সরকারি হারুন মোল্লা কলেজ’-এর পাশে ‘পরিস্থান পরিবহন’-এর একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে ‘পরিস্থান পরিবহন’-এর একটি বাস পার্কিং করা অবস্থায় এ আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গিয়েছে। পাশের একটি চায়ের দোকানদার দেখেছিল ধোঁয়া উড়তে।এই ঘটনায় কোন মামলা দায়ের করেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি কোন মামলা দায়ের করি নি।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়।
The post রাজধানীর পল্লবী থানার কাছে বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





