আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’

ঢাকা: প্রকৃতিতে চলছে শরৎ ঋতু। তারপরও যেনো বর্ষার আনাগোনা থামছেইনা। আজও সকাল থেকে রাজধানীতে ছিলো ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টি ও শরতের আবহে, আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫তে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৪৭। ১৯৩ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি […] The post আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: প্রকৃতিতে চলছে শরৎ ঋতু। তারপরও যেনো বর্ষার আনাগোনা থামছেইনা। আজও সকাল থেকে রাজধানীতে ছিলো ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টি ও শরতের আবহে, আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫তে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৪৭। ১৯৩ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি এবং মালয়েশিয়ার কুচিং।

সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে দূষণের ‘মাঝারি’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

The post আজ ঢাকার বাতাসের মান ‘ভালো’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.