দেশে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই

ঢাকা: দেশের অধিকাংশ নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং বিপজ্জনক সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরবর্তী কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের ঝুঁকি কম থাকায় কোনো স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই। রোববার (২০ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সর্বশেষ পূর্বাভাস ও উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, […] The post দেশে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

দেশে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: দেশের অধিকাংশ নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং বিপজ্জনক সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরবর্তী কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের ঝুঁকি কম থাকায় কোনো স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই।

রোববার (২০ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সর্বশেষ পূর্বাভাস ও উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, সারাদেশের ১২০টিরও বেশি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে অধিকাংশ পয়েন্টেই নদ-নদীর পানি সতর্কসীমার বেশ নিচে অবস্থান করছে। ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান প্রধান নদীগুলোর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাচ্ছে বা অপরিবর্তিত রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বাংলাদেশ ও তৎসংলগ্ন ভারতীয় অববাহিকা এলাকায় অতিভারী বর্ষণের সম্ভাবনা কম থাকায় নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক ধারায় বজায় থাকবে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে স্থানীয় কিছু নদীতে সাময়িক পানি বৃদ্ধি পেলেও তা প্রধান নদ-নদীর সামগ্রিক বন্যা পরিস্থিতি তৈরি করবে না।

উপকূলীয় এলাকার প্রধান প্রধান নদ-নদীতে জোয়ার-ভাটার প্রভাব স্বাভাবিক রয়েছে বলে আবহাওয়া ও পানি পর্যবেক্ষণ কেন্দ্র নিশ্চিত করেছে।

The post দেশে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যার আশঙ্কা নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.