হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রাফসাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। […] The post হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sara

হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাফসাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। তার বাবার নাম জামাল উদ্দিন রিপন। হাজারীবাগের ঝিগাতলা ৪/এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে রাফসাদ ছিলেন ছোট।

রাফসাদের খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, রাফসাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বছরখানেক ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরে রাফসাদ আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে বিকেলের দিকে হাজারীবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয়ে অভিমান করে রাফসাদ বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

The post হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.