জটিল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসা সহায়তায় বন্ধুদের ফুল বিক্রি

কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাদিয়া আয়াতের চিকিৎসায় সহায়তার জন্য ‘BUY A FLOWER TO SAVE A FLOWER’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসে ফুল বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তিতুমীর কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা । বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসের মূল ফটকের সামনে ফুল বিক্রির স্টল চালু করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা। গণিত বিভাগের শিক্ষার্থীরা […] The post জটিল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসা সহায়তায় বন্ধুদের ফুল বিক্রি first appeared on Sarabangla | Breaking

জটিল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসা সহায়তায় বন্ধুদের ফুল বিক্রি
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সাদিয়া আয়াতের চিকিৎসায় সহায়তার জন্য ‘BUY A FLOWER TO SAVE A FLOWER’ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসে ফুল বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তিতুমীর কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসের মূল ফটকের সামনে ফুল বিক্রির স্টল চালু করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা।

গণিত বিভাগের শিক্ষার্থীরা জানান, ফুল বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ সাদিয়া আয়াতের চিকিৎসায় ব্যয় করা হবে। তাদের মতে, এই উদ্যোগ থেকে পাওয়া অর্থ হয়তো তার চিকিৎসার পুরো ব্যয় মেটাতে পারবে না, তবে চিকিৎসা চালিয়ে যেতে সামান্য হলেও সহায়তা করবে। এ কারণে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি অসুস্থ সহপাঠীর চিকিৎসায় শিক্ষার্থীদের এমন উদ্যোগ ক্যাম্পাসে পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের একটি দৃষ্টান্ত তৈরি করেছে।

The post জটিল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসা সহায়তায় বন্ধুদের ফুল বিক্রি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.