মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

ঢাকা: পবিত্র মক্কা নগরীতে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি […] The post মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: পবিত্র মক্কা নগরীতে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যে কোনো ধরনের হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব।’

তিনি বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

The post মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.