রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertain

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন জানান, রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রামদা, দুইটি তরবারি, একটি ছোরা, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইলফোন, একটি সোনার কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইটার, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.