ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপি মনোনয়ন ফরম নিলেন যারা
ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা ফরম উত্তোলন করেন। উপনির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম নেওয়া নেতারা হলেন- জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান […] The post ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপি মনোনয়ন ফরম নিলেন যারা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা ফরম উত্তোলন করেন।
উপনির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম নেওয়া নেতারা হলেন- জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। আগ্রহী প্রার্থীরা সংগৃহীত মনোনয়নপত্র বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে জমা দিতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এই আসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
The post ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপি মনোনয়ন ফরম নিলেন যারা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





