প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

ঢাকা: নওগাঁ’র অজপাড়া গাঁ থেকে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে। চাকরি পেতে বিভিন্ন দফতরে ঘুরতে থাকেন দৃষ্টিহীন শাকিল। কিন্তু অন্ধ ছেলেকে চাকরি দেবে কে? অধরা […] The post প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: নওগাঁ’র অজপাড়া গাঁ থেকে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। গরিব পরিবারে জন্ম নেওয়া শাকিল মেধা ও অদম্য পরিশ্রমে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় চাকরি জীবনে। চাকরি পেতে বিভিন্ন দফতরে ঘুরতে থাকেন দৃষ্টিহীন শাকিল।

কিন্তু অন্ধ ছেলেকে চাকরি দেবে কে? অধরা থেকে যায় তার চাকরির স্বপ্ন। বিষয়টি দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে নির্দেশ দিলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় চাকরির ব্যাবস্থা করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির হাত থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র নেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন।

ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।

The post প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.