নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারী: জেলায় নিষিদ্ধ রাক্ষুসে স্বভাবের পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এ অভিযান পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন— বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল […] The post নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা first appeared on Sarabangla | Breaking

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

নীলফামারী: জেলায় নিষিদ্ধ রাক্ষুসে স্বভাবের পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এ অভিযান পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন— বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।

উপজেলা মৎস্য দফতর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং ডোমার থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ‘জনস্বার্থে এবং জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

The post নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.