
ঢাকা: টানা পাঁচ কর্মদিবসের দরপতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। দিনটিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও ঊর্ধ্বমুখী ছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনে বাজার তলানিতে যাওয়ার পর একদিনের উত্থানে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। ধারাবাহিক পতনে সূচক যে পরিমাণ পয়েন্ট হারিয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে। বাজারে টানা উত্থানের ধারা বজায় থাকলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং লেনদেনে তাদের অংশগ্রহণ বাড়বে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসই-তে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে ডিএসইএস ও ডিএস৩০ সূচক।
জান গেছে, আজ দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭২ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসই-তে মোট ১ লাখ ৫২ হাজার ৪২১টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ১৭ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ২৩৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
দিন শেষে ডিএসই-তে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬টির শেয়ারদর বেড়েছে, ২১টির কমেছে এবং ৩৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
অর্থাৎ, দিন শেষে ডিএসই-তে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং এর ফলে প্রধান সূচকেও উল্লেখযোগ্য উত্থান হয়েছে।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৬১টির দর কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৯৮ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক কমেছিল ১৬১ দশমিক ৯৭ পয়েন্ট।
The post টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.