ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের গোয়ালখালী এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহণের একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ৪০-৪২ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে […] The post ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১৩
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০  

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের গোয়ালখালী এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহণের একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ৪০-৪২ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৪-৫ জনকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও নিহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকেই বাসচালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

The post ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.