সচেতনতা বাড়ানো গেলে সহজে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব: মোনায়েম মুন্না
ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ‘প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। বাড়ির টব কিংবা পরিত্যক্ত টায়ারে যাতে কোনোভাবেই পানি জমে থাকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ মোড় এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা […] The post সচেতনতা বাড়ানো গেলে সহজে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব: মোনায়েম মুন্না first appeared on Sarabangla | Br

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
তিনি বলেন, ‘প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। বাড়ির টব কিংবা পরিত্যক্ত টায়ারে যাতে কোনোভাবেই পানি জমে থাকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ মোড় এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই আয়োজনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল সভাপতি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু নির্মূল এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরির দেশব্যাপী এই কার্যক্রমে সরকারকে সহযোগিতা করা দলের প্রতিটি কর্মীর দায়িত্ব। জনগণের দায়িত্ববোধের জায়গাটি জাগিয়ে তুলতে হবে এবং নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।’
‘ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর থেকেই’ এই স্লোগানকে সামনে রেখে মালিবাগ মোড় থেকে শান্তিনগর এলাকা পর্যন্ত প্রচারপত্র বিতরণ করা হয়। প্রচারপত্রে জানানো হয়, সামান্য পরিমাণ জমে থাকা পানিতেও মশার বংশবৃদ্ধি হতে পারে। তাই খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না এবং ঘর ও আশপাশের পাত্রের জমানো পানি সপ্তাহে অন্তত একবার ফেলে দিতে হবে।
প্রচারে আরও বলা হয়, দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে এবং হাত-পা ঢাকা পোশাক পরতে হবে। জ্বর, মাথাব্যথা, বমি অথবা শরীর ব্যথার মতো ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি’ এই আহ্বানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
প্রচারপত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
The post সচেতনতা বাড়ানো গেলে সহজে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব: মোনায়েম মুন্না first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





