প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

ঢাকা: দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ওভারল্যাপিং বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সরকারি সম্পদের অপচয় রোধ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করার ওপর বিশেষ তাগিদ দেন তিনি। সোমবার ( […] The post প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর first appeared

প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ওভারল্যাপিং বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সরকারি সম্পদের অপচয় রোধ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করার ওপর বিশেষ তাগিদ দেন তিনি।

সোমবার ( ১৩ সেপ্টেম্বর ) রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটার মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে একটি মানবিক, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর। তরুণ উদ্ভাবক, গবেষক ও শিল্পখাতের মেলবন্ধনে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে অন্যান্য বিভাগের সমন্বয় বাড়লে প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় উভয়ই বহুগুণে কমে আসবে ।

শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের এই সমন্বিত উদ্যোগকে ‘ট্রিনিটি’ বা ট্রিপল হেলিক্স আখ্যা দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এই যৌথ প্রচেষ্টা দেশের সামগ্রিক উদ্ভাবন ও অর্থনীতিকে ত্বরান্বিত করবে। এছাড়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে সরকারি ও বেসরকারি সংস্থা (জিও-এনজিও)-র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিখো-র সিইও শাহীর চৌধুরী, বিআইআইএন-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, ব্যাংক এশিয়ার ডিএমডি আখতার উদ্দিন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক দুরদানা চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন।

আলোচকরা তাদের বক্তব্যে দেশের উদ্ভাবন সম্ভাবনা, প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন এবং তরুণ প্রজন্মকে বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর বিস্তারিত আলোকপাত করেন।

The post প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.