মুরাদনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ২
কুমিল্লা: জেলার মুরাদনগরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খালেদা আক্তার (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত খালেদা আক্তার দড়ানীপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। এছাড়া […] The post মুরাদনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুমিল্লা: জেলার মুরাদনগরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে খালেদা আক্তার (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত খালেদা আক্তার দড়ানীপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। এছাড়া নিহত মঞ্জুরুল আলম টিটু একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দড়ানীপাড়া গ্রামে জমি-জমা ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘দু’জনকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক বলেন, ‘দু’জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।’
সংঘর্ষের ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
The post মুরাদনগরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





