বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশ এলাকায় কর্মরত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) ছিলেন। চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, সকালে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলে […] The post বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on সারাবাংলা:

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
২৮ এপ্রিল, ২০২৬ ১৪:৫০  

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি চন্দনাইশ এলাকায় কর্মরত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, সকালে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহণ সার্ভিসের একটি বাসের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত মিজানুর রহমানকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানোর দাবিও জানিয়েছে।

The post বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.