জুলাই হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় ঘোষণা করা হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এ প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ […] The post জুলাই হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার first appeared on

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রায় ঘোষণা করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এ প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই ও আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে সহিংসতার নির্দেশ, প্ররোচনা এবং উসকানিমূলক বক্তব্য দেন। বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণেও আসামিদের ভূমিকা ছিল। তাদের এসব কর্মকাণ্ডের কারণে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২ আগস্ট। রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে তদন্ত কর্মকর্তাও রয়েছেন।
এর আগে, ট্রাইব্যুনাল এ বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। গত বছরের ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
The post জুলাই হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





