ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন, ছাত্রদলের প্রতিবাদ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালে মুহাম্মদ আলী জিন্নাহর দেওয়া ভাষা-সংক্রান্ত বক্তব্যের সময়কার ছবি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, মধুর ক্যান্টিনের […] The post ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন, ছাত্রদলের প্রতিবাদ first a

ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন, ছাত্রদলের প্রতিবাদ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালে মুহাম্মদ আলী জিন্নাহর দেওয়া ভাষা-সংক্রান্ত বক্তব্যের সময়কার ছবি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিবৃতিতে ছাত্রদল অভিযোগ করে, মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের চেষ্টা থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন-এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান ডাকসু পরিষদ শিক্ষার্থীদের গণ আকাঙ্ক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে উপেক্ষা করছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি অনুরাগের প্রকাশ ঘটছে।

ছাত্রদল আরও অভিযোগ করে, বর্তমান ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, ন্যায্য অধিকার আদায় ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের ভাষ্য, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে ডাকসুকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংগ্রহশালায় ভাষা আন্দোলনের বিরোধিতার জন্য সমালোচিত জিন্নাহর ছবি প্রদর্শন ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি অবমাননা।

অবিলম্বে সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ফেলার দাবি জানিয়ে ছাত্রদল বলেছে, ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে মধুর ক্যান্টিনসহ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মারক ও চেতনাকে বিকৃত করার যে-কোনো উদ্যোগ প্রতিহত করার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে রোববার ডাকসু ভবনের নিচতলায় সংস্কার শেষে সংগ্রহশালাটি পুনরায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।

সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহর ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার একটি ছবি রয়েছে। পাশাপাশি, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি-সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও প্রদর্শন করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় সম্প্রতি পরিবর্তন এনেছে ইসলামি ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা। ঐতিহাসিক এ সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৪৭-১৯৭১ সালের সব ঐতিহাসিক ছবি। যুক্ত করা হয়েছে ১৯৪৮ সালে মুহাম্মদ আলী জিন্নাহর দেওয়া ভাষা-সংক্রান্ত বক্তব্যের সময়কার ছবি।

এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে বলেন, ‘ইচ্ছে হয়নি তাই রাখি নি।’

এ বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

 

The post ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন, ছাত্রদলের প্রতিবাদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.