কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহতের অভিযোগ
কুষ্টিয়া: জেলার দৌলতপুরে জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বাদাল (৫২) ওই এলাকার সুলতান বাদালের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এ ঘটনায় […] The post কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহতের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল হক বাদাল (৫২) ওই এলাকার সুলতান বাদালের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই বজলুর রহমান হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমির রাস্তাসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদালের হাসুয়ার কোপে ছোট ভাই এমদাদুল হক বাদাল নিহত হয়েছেন বলে অভিযোগ পেয়েছি। বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
The post কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহতের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





