সমুদ্রতীরে শাড়িতে নজর কাড়লেন দীঘি
শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রেখে বিপুল ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘি সময়ের পরিক্রমায় এখন পুরোদস্তুর নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত চোখ রেখে ভক্তদের মন জয় করেন তিনি। এবার সমুদ্রের তীরে ঐতিহ্যবাহী শাড়িতে ভিন্ন রূপে ধরা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তারকা। সমুদ্রের পাড়ে নরম আলো আর সামুদ্রিক […] The post সমুদ্রতীরে শাড়িতে নজর কাড়লেন দীঘি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রেখে বিপুল ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘি সময়ের পরিক্রমায় এখন পুরোদস্তুর নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত চোখ রেখে ভক্তদের মন জয় করেন তিনি। এবার সমুদ্রের তীরে ঐতিহ্যবাহী শাড়িতে ভিন্ন রূপে ধরা দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তারকা।
সমুদ্রের পাড়ে নরম আলো আর সামুদ্রিক বাতাসের আবহে শাড়ি পরে এক অপরূপ লুকে নিজেকে মেলেন ধরেছেন দীঘি। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় কয়েকটি চোখধাঁধানো ছবি পোস্ট করার পর থেকেই তার ভক্তদের মাঝে শুরু হয় ব্যাপক তোলপাড়। ছবিতে তাকে জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণে তৈরি শাড়ির সাথে ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে দেখা গেছে। খোলা চুলে সমুদ্রের হাওয়া মেখে কখনো দুই হাত ছড়িয়ে, আবার কখনো কোমরে ও বুকে হাত দিয়ে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি, যার পেছনে ভেসে উঠছিল সমুদ্রের নীল ঢেউ আর বিশাল আকাশ।
ছবিগুলোর সাথে বড় কোনো বিস্তারিত লেখা না থাকলেও তিনি যুক্ত করেছিলেন দুটি সংক্ষিপ্ত শব্দ ‘ব্লেসড মেস’। তার এই খুদে বার্তাটি নিয়ে অনুরাগীদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি হয়। ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার প্লাবন দেখা যায় মন্তব্যের ঘরে, যেখানে অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শকরা তার এই সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন। ধারণা করা হচ্ছে, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে সম্প্রতি কক্সবাজার সফরকালে এই ছবিগুলো ধারণ করা হয়েছিল।
বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরে থেকে নানা ধরণের ব্র্যান্ড প্রচারণাতেই বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রে তার সর্বশেষ উপস্থিতি ছিল ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায়, যা রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের যৌথ রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত হয়েছিল। সেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা সৈয়দ জামান শাওন। দীর্ঘদিন পর্দায় বড় কোনো কাজ না থাকলেও সামাজিক মাধ্যমে সমুদ্রপাড়ের এমন আকর্ষণীয় উপস্থিতিতে আবারও খবরের শিরোনামে উঠে এলেন এই ঢালিউড অভিনেত্রী।
The post সমুদ্রতীরে শাড়িতে নজর কাড়লেন দীঘি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





