চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে একটি দোকান থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবি-৫-এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার দাদপুর (দিলালপুর) গ্রামের […] The post চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ first appeared on Sarabangla | Breaking New

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে একটি দোকান থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবি-৫-এর যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার দাদপুর (দিলালপুর) গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজ্জবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের যৌথ দল মুকিম মার্কেটে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে জব্দ করা আলামতসহ তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
The post চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





