চট্টগ্রামে সেলুন থেকে নাপিতের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: জেলার আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামে এক নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রুস্তমহাট এলাকার একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় সদস্যের পরিবারের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নেপাল […] The post চট্টগ্রামে সেলুন থেকে নাপিতের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে সেলুন থেকে নাপিতের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

চট্টগ্রাম: জেলার আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামে এক নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রুস্তমহাট এলাকার একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় সদস্যের পরিবারের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নেপাল ও তার এক ভাই মিলে রুস্তমহাট এলাকায় সেলুনটি চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ এরপর রাতে সেলুনের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post চট্টগ্রামে সেলুন থেকে নাপিতের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.