চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ এবং সাইবার সুরক্ষা আইনে করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। শনিবার (১২ সেপ্টেম্বর) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে হাটহাজারী থানার সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা […] The post চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Brea

চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ এবং সাইবার সুরক্ষা আইনে করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

শনিবার (১২ সেপ্টেম্বর) র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে হাটহাজারী থানার সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রানা চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাঙ্গুনিয়া মডেল থানায় করা অপহরণ ও ধর্ষণ এবং সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তার চাচার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, মাসুদ রানার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় গত বছরের ২৭ নভেম্বর মামলা হয়। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাসুদ রানাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

The post চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.