নগদের অনলাইন রিচার্জে মেহেরপুরের নাফিজ জিতলেন বিদেশে খেলা দেখার টিকেট

ডিজিটাল ক্যাম্পেইনে বিদেশে ফুটবল দেখার সুযোগ প্রাপ্তি

  • নগদের কুইজ ও রিচার্জ ক্যাম্পেইনে বিজয়ী হয়ে বিদেশে ফুটবল দেখার সুযোগ
  • জাতীয় দল অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
  • স্মার্ট বাংলাদেশ গড়তে আর্থিক সেবা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উদযাপনের ঘোষণা

ডিজিটাল ক্যাম্পেইনে বিদেশে ফুটবল দেখার সুযোগ প্রাপ্তি
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৫  

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদ'-এর বিশেষ ক্যাম্পেইন 'কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ' অংশ নিয়ে মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ জাতীয় ফুটবল দলের বিদেশের মাটিতে ম্যাচ সরাসরি দেখার মেগা পুরস্কার জিতে নিয়েছেন।

৬ সেপ্টেম্বর, রবিবার ঢাকার এক পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানে বিজয়ী নাফিজের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি জামালের সঙ্গেই স্টেডিয়ামে বসে পরবর্তী অ্যাওয়ে ম্যাচ উপভোগ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ময়মনসিংহের শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল পিএসফাইভ তুলে দেওয়া হয়। পাশাপাশি ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের মো. আমজাদ আলী রিয়াদ, মৌলভীবাজারের মো: ইয়াছারুজ্জামান মিদুল, মোহাম্মদপুরের প্রকৌশলী মো: মখলেছুর রহমান, বিমানে কর্মরত মো: তুহিন রেজা, গৃহিণী ঐশী মনি, মৌলভীবাজারের মাহবুব সাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিজানুর রহমানের হাতে 'নগদ গিফট বক্স' তুলে দেওয়া হয়।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শাহরিয়ার নাফিজ জানান, বিদেশের মাটিতে জাতীয় দলের খেলা দেখা তাঁর কাছে স্বপ্নের মতো এবং জামাল ভূঁইয়ার হাত থেকে পুরস্কার নেওয়ার মুহূর্তটি তিনি চিরকাল মনে রাখবেন।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানান, নগদ সবসময় গ্রাহকদের চাহিদা ও ডিজিটাল লেনদেনের আনন্দকে প্রাধান্য দেয়। বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ও রিচার্জে নতুন অভিজ্ঞতা দিতে তাঁরা সচেষ্ট আছেন।
//ডিবিটেক/ এলএমএলএস/এসএমই//