ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো ২৩ এপ্রিল পর্যন্ত

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো ২৩ এপ্রিল পর্যন্ত
১৫ এপ্রিল, ২০২৬ ০০:০০  

মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতে জনস্বার্থে এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে ১৪ এপ্রিল, মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে