৫ শতাধিক মানুষ পেলেন ফ্রি চিকিৎসা সেবা
- ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- বিটঘরের গুড়িগ্রাম পশ্চিম পাড়ায় আয়োজিত এই ক্যাম্পে ৫ শতাধিক প্রান্তিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করেন
- আল খলিল ডায়াগনস্টিক হাসপাতালের সহযোগিতায় দেশের বেশ কয়েকজন প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী এই সেবা প্রদান করেন
- চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদে
ব্রাহ্মণবাড়ীয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী, স্বর্ণপদক প্রাপ্ত ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার স্মরণে ফ্রি-মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এই মানবিক আয়োজনে স্থানীয় ও উপজেলার ৫ শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করেন। ৭ আগস্ট (শুক্রবার) ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বিটঘরের গুড়িগ্রাম পশ্চিম পাড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার নিজ বাড়িতে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।
আল খলিল ডায়াগনস্টিক হাসপাতালের কারিগরি ও সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেবা প্রদানকারীদের মধ্যে ছিলেন—ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহকারী পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. তামান্না মাহজাবীন, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. রহমত উল্লাহ ভূইয়া, সার্জারি বিশেষজ্ঞ ডা. কে এম সাকিব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. নূর ইসরাত, মহিলাদের ব্রেস্ট স্পেশালিস্ট ডা. তানজিনা ভূইয়া, স্ত্রী ও গাইনি বিশেষজ্ঞ ডা. ডালিয়া আক্তার, মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান অনিক এবং ডা. তারানা ভূইয়া রূপা।
ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক সমন্বয় ও আয়োজনে সরাসরি সহযোগিতা করেন মরহুম আরিফুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিণী মিসেস সানজিদা আরিফ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত অঞ্চলে এমন নামী-দামী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের উদ্যোগ প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে।
//ডিবিটেক/এসআইআর/এমআইএস//





