মন্ত্রী ফকির মাহবুব আনামের নির্দেশনায় টেলিটকের উদ্যোগ; জেন-জি সিম ও ডাটা প্যাকে তরুণদের বাঁধভাঙা সাড়া
টেলিটকে ভিড়: এক দিনেই ‘৩৬ জুলাই’ স্মারক অফার নিলেন সাড়ে ৫ হাজার গ্রাহক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের চালুকৃত '৩৬ জুলাই স্মারক অফার' বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। চালু হওয়ার মাত্র এক দিনের মাথায় পাঁচ হাজারের বেশি গ্রাহক অফারটি গ্রহণ করেছেন, যার সিংহভাগই তরুণ। মাত্র ৩৬ টাকায় জেন-জি সিম এবং ৩৬ টাকায় ৩.৬ জিবি ডাটা ও ৩৬ মিনিট টকটাইম প্যাক কিনতে কাস্টমার কেয়ারগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
৬ আগস্ট, বৃহস্পতিবার: রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিশেষ '৩৬ জুলাই স্মারক অফার' চালুর এক দিনের মধ্যেই গ্রাহকদের মাঝে অভূতপূর্ব সাড়া মিলছে। গত ৪ আগস্ট চালু হওয়া এই অফারটি গ্রহণ করেছেন ৫ হাজার ৪৪৩ জন গ্রাহক, যার সিংহভাগই তরুণ প্রজন্ম বলে নিশ্চিত করেছে অপারেটর সূত্র।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনামের সরাসরি দিকনির্দেশনায় এই বিশেষ অফারটি বাজারে আনা হয়। ঘোষিত অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের টেলিটকের তরুণবান্ধব 'Gen-Z' সিম মাত্র ৩৬ টাকায় কেনা যাচ্ছে। এটি চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার ও সেবা পয়েন্টগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি ও উপচে পড়া ভিড় দেখা গেছে।
একই সাথে টেলিটকের সকল প্রিপেইড ও পোস্টপেইড প্যাকেজের গ্রাহকদের জন্য চালু থাকা বিশেষ প্যাকটির মাধ্যমে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাচ্ছে ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট ডাটা (মেয়াদ ৭ দিন)। নির্ধারিত USSD কোড ডায়াল করে কিংবা সরাসরি ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে অফারটি সক্রিয় করতে পারছেন গ্রাহকরা।
অফারের বিস্তারিত নিয়মাবলী, শর্ত ও কোডসমূহ টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফটোকার্ডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, দেশের তরুণ প্রজন্ম ও সাধারণ গ্রাহকদের চাহিদা বিবেচনায় তারা ভবিষ্যতেও এরকম সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা প্রদান অব্যাহত রাখবে।
//ডিবিটেক/ জেডইউপি/এসএমই//





