৬ বিশ্ববিদ্যালয়ের সেরা দল নিয়ে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ইনফিনিক্সের ই-স্পোর্টস টুর্নামেন্ট
- দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ (XCC 2026) অনুষ্ঠিত হচ্ছে
- বাছাইপর্ব শেষে রাজধানীর ছয়টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সেরা বিজয়ী দল মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে
- ৮ আগস্ট ইনফিনিক্সের নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে সেরা দলগুলো
দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য প্রতিযোগিতামূলক মোবাইল গেমিং ও ই-স্পোর্টসের নতুন সংস্কৃতি বিকাশে প্রথমবারের মতো এক্সক্লুসিভ ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ (এক্সসিসি ২০২৬)’ শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশ। আগামী ৮ আগস্ট টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত মূল পর্বে মুখোমুখি হবে রাজধানীর ছয়টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সেরা বিজয়ী দলগুলো।
এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
বাছাইপর্ব ও গ্র্যান্ড ফাইনালের প্রস্তুতি
মূল পর্বে নামার আগে সম্প্রতি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। নিজ নিজ ক্যাম্পাসে শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে উত্তীর্ণ হওয়া সেরা একটি করে দল এবার মূল পর্বে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফাইনাল আগামী ৮ আগস্ট রাজধানীর সেন্টারপয়েন্টে অবস্থিত দেশের প্রথম ‘ইনফিনিক্স নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে’ অনুষ্ঠিত হবে। সেদিন দিনব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হবে ই-স্পোর্টসের সেরা চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়নসহ অংশ নেওয়া বিজয়ী দলগুলোর জন্য থাকছে লোভনীয় ও আকর্ষণীয় পুরস্কার।
দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর ও স্পেস
গ্র্যান্ড ফাইনালের ভেন্যু সেন্টারপয়েন্টের ‘ইনফিনিক্স নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে’ তৈরি করা হয়েছে একটি ডেডিকেটেড হাই-টেক গেমিং জোন। এই আধুনিক স্পেসে যেকোনো গেমার বা গেমিং-অনুরাগী ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো একা বা দলগতভাবে সরাসরি উপভোগ করতে পারবেন। দেশের মোবাইল গেমিং ইকোসিস্টেমকে এক ধাপ এগিয়ে নিতে এই কমিউনিটি স্পেসটি তৈরি করেছে ইনফিনিক্স।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে প্রযুক্তিনির্ভর বিনোদন ও উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহিত করা, নতুন ই-স্পোর্টস প্রতিভা খুঁজে বের করা এবং গেমিং কমিউনিটিকে শক্তিশালী করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
//ডিবিটেক/ ইএইচএম/এসএম//





