দেশে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০
প্রথম বারের মতো নিজেদের ভি সিরিজে দ্রুত চার্জিং সুবিধায় ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি সমৃদ্ধ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৬০ বাংলাদেশের বাজারে ছেড়েছে ভিভো। ভিভো’র দাবি, মাত্র ১০ মিনিট চার্জেই কথা বলা যাবে ঘণ্টার পর ঘণ্টা। এছাড়াও,২২ ঘন্টা পর্যন্ত স্ট্রিমিং অথবা ১০ ঘন্টা পর্যন্ত গেমিং করতে সক্ষম এক চার্জেই।
ভিভো ভি৬০-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা ২৭% দ্রুততর প্রসেসর এবং ৩০% শক্তিশালী গ্রাফিক্স সহ হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের প্রতিশ্রুতি দিয়েছে। বলা হয়েছে, এর আল্ট্রা লার্জ ভিসি স্মার্ট কুলিং সিস্টেম সহজে গরম হতে দেয় না ফোনটিকে।
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের ফোনটিতে ১২ জিবি র্যামের সঙ্গে রয়েছে ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ২৫৬ জিবি রম।
বেরি পার্পল, মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড— তিনটি রঙে ভিভো ভি৬০-এর মূল্য পড়বে ৬৪ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কিনলেই সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ অথবা এক্সক্লুসিভ গিফট প্যাক।







