অ্যামাজন লুনায় আসছে নতুন ব্যাটম্যান গেম 'ক্যাপড ক্রুসেডার - ক্রনিকলস'

অ্যামাজন লুনায় আসছে নতুন ব্যাটম্যান গেম 'ক্যাপড ক্রুসেডার - ক্রনিকলস'
২৬ জুলাই, ২০২৬ ১৫:৫৪  

প্রাইম ভিডিওর অ্যানিমেটেড সিরিজ 'ব্যাটম্যান: ক্যাপড ক্রুসেডার'-এর দ্বিতীয় সিজনের সাথে সামঞ্জস্য রেখে একটি নতুন ব্যাটম্যান গেম আনছে অ্যামাজন। 'ব্যাটম্যান: ক্যাপড ক্রুসেডার – ক্রনিকলস' নামের এই গেমটি অ্যামাজনের ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম অ্যামাজন লুনাতে এক্সক্লুসিভভাবে খেলা যাবে।

গেমিং অভিজ্ঞতা ও ডিটেকটিভ ফিচার
সাধারণ অ্যাকশন গেমের বদলে এটি মূলত ব্যাটম্যানের গোয়েন্দা বা ডিটেকটিভ দক্ষতার ওপর ভিত্তি করে তৈরি একটি কো-অপ অ্যাডভেঞ্চার গেম।

গেমপ্লে: সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় একসাথে গথাম শহরের অপরাধ জগতের রহস্য উন্মোচন, প্রমান বিশ্লেষণ এবং ক্লু বা সংকেত খুঁজে বের করার জন্য বিভিন্ন মিনি-গেম খেলবেন।

পর্ব ও ভিলেন: গেমটিতে মোট ১১টি পর্ব থাকবে, যেখানে স্কেয়ারক্রো, ডলমেকার, বেবিফেস এবং প্রথমবারের মতো জোকারের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে ডার্ক নাইটকে।

অরিজিনাল ভয়েস কাস্ট ও এক্সেস
অ্যানিমেটেড সিরিজের ভয়েস আর্টিস্টরাই গেমটিতে কণ্ঠ দিয়েছেন। অ্যানিমেটেড সিরিজে জোকারের চরিত্রে কণ্ঠ দেওয়া ম্যাথিউ নিডহ্যাম গেমটিতেও কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি হ্যামিশ লিংকলেটার (ব্যাটম্যান) এবং মিশেল সি. বোনিলা (গোয়েন্দা মন্টয়া)-ও রয়েছেন।

খেলার মাধ্যম ও মুক্তির তারিখ
আগামী ৩১ জুলাই প্রাইম ভিডিওতে অ্যানিমেটেড সিরিজের ১০টি পর্ব মুক্তির দিনই অ্যামাজন লুনায় গেমটি উন্মুক্ত করা হবে। প্রাইম গ্রাহকরা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই এটি খেলতে পারবেন। যুক্তরাজ্যের ফায়ার টিভি ডিভাইসে প্রাইম ভিডিও অ্যাপের ভেতরেই সরাসরি লুনা গেমিং স্ট্রিম করার সুবিধা যুক্ত করা হয়েছে, ফলে অ্যাপ পরিবর্তন না করেই শোর পর সরাসরি গেম খেলা যাবে। এছাড়া স্মার্টফোনকে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করে এলজি বা স্যামসাং স্মার্ট টিভি এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমেও গেমটি উপভোগ করা যাবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট