ঢাকায় শুরু হুয়াওয়ের তিন দিনব্যাপী ‘পপ-আপ এক্সপেরিয়েন্স জোন’
বাংলাদেশে প্রযুক্তিপ্রেমী ও হুয়াওয়ে ভক্তদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ঢাকার দুটি শপিং মলে শুরু হয়েছে হুয়াওয়ের ‘পপ-আপ এক্সপেরিয়েন্স জোন’। ১০ থেকে ১২ জুন পর্যন্ত চলা এই আয়োজনে নতুন স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচ ও অডিও ডিভাইস সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। পাশাপাশি থাকছে বিভিন্ন গেম, কনটেস্ট ও আকর্ষণীয় উপহার।
বাংলাদেশি হুয়াওয়ে ভক্ত ও প্রযুক্তিপ্রেমীদের জন্য হুয়াওয়ে ডিভাইস বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘পপ-আপ এক্সপেরিয়েন্স জোন’। ঢাকার দুটি জনপ্রিয় শপিং মল—আর্টিয়াম এবং বসুন্ধরা সিটি শপিং মলে ১০ জুন থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ১২ জুন পর্যন্ত।
তিন দিনব্যাপী এ আয়োজনে দর্শনার্থীরা হুয়াওয়ের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, ওয়্যারেবল এবং অডিও পণ্যের সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন গেম, কনটেস্ট এবং সারপ্রাইজ গিফট জেতার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রি-বুকিং সুবিধার মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত উপহারও পাচ্ছেন।
হুয়াওয়ের প্রতিনিধি ফারুক রহমান জানান, প্রতিদিন বিভিন্ন গেমে অংশ নিয়ে ৫০ জন দর্শনার্থী উপহার পাচ্ছেন। এছাড়া শুক্রবার বিশেষ পপ-আপ গেমসে অংশগ্রহণকারী ২০০ জনকে উপহার দেওয়া হবে।
প্রদর্শনীতে থাকা ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো এআই-নির্ভর উন্নত ক্যামেরা প্রযুক্তির ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে মেট ৮০ প্রো, যার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। নেক্সট-জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন হুয়াওয়ে মেট এক্স৭-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।
এছাড়া হুয়াওয়ে মেটপ্যাড ১১.৫ ট্যাবলেট পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯৯৯ টাকায়। এই ডিভাইসের সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে হুয়াওয়ে ওয়্যারলেস কিবোর্ড এবং ডব্লিউপিএস অফিস প্রিমিয়াম লাইসেন্স।
ওয়্যারেবল ডিভাইসের মধ্যে হুয়াওয়ে ওয়াচ ফিট ৫-এর মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা এবং ওয়াচ ফিট ৫ প্রো-এর মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। ওপেন-ইয়ার অডিও প্রযুক্তির হুয়াওয়ে ফ্রি-ক্লিপ ২ পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৪৯৯ টাকায়।
নতুন ডিভাইসের তালিকায় আরও রয়েছে হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স, হুয়াওয়ে নোভা ওয়াই৭৪, হুয়াওয়ে ব্যান্ড ১১, ব্যান্ড ১১ অ্যালুমিনিয়াম এডিশন এবং ব্যান্ড ১১ প্রো। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের অডিও ডিভাইস হিসেবে হুয়াওয়ে ফ্রি-বাডস এসই ২ এবং ফ্রি-বাডস এসই ৪ এএনসিও প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে।
এদিকে হুয়াওয়ে জানিয়েছে, খুব শিগগিরই বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ফ্লোরে দেশের প্রথম ‘হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করা হবে। সেখানে গ্রাহকেরা হুয়াওয়ের সব ধরনের ডিভাইস সরাসরি ব্যবহার করে দেখার পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ এবং বিভিন্ন অফার-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী ১২ জুন পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পপ-আপ এক্সপেরিয়েন্স জোনে অংশ নিয়ে নতুন প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
//ডিবিটেক/এমআই/এমইউএম//





