অনলাইনে মিলবে কুরবানির সরঞ্জাম, ঈদ কেনাকাটায় ৫০ শতাংশ ছাড়

অনলাইনে মিলবে কুরবানির সরঞ্জাম,  ঈদ কেনাকাটায় ৫০ শতাংশ ছাড়
২২ মে, ২০২৬ ০০:২৫  

ঈদুল আজহা উপলক্ষে ফুডপ্যান্ডা-র অনলাইন গ্রোসারি সেবা প্যান্ডামার্ট-এ আগামী ৩১ মে পর্যন্ত। বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে,কোরবানির ঈদকে সামনে রেখে ছুরি, চপিং বোর্ড, স্টোরেজ ও পলিথিন ব্যাগের মতো প্রয়োজনীয় পণ্যও প্যান্ডামার্টে পাওয়া যাবে। পাশাপাশি গ্রোসারি পণ্য, মসলা, গৃহস্থালির সামগ্রী, পরিচ্ছন্নতা পণ্য ও প্রসাধনী কেনাকাটায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় ‘ডিলনাও’ কোড ব্যবহার করলে মিলবে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়।

এ ছাড়া ঈদের পর ১ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে। এ সময় ময়লার ব্যাগ, টিস্যু, ফ্লোর ক্লিনারসহ পরিচ্ছন্নতা পণ্যে ছাড় দেওয়া হবে। পাশাপাশি পরোটা, ফ্রোজেন স্ন্যাকস, বেকিং সামগ্রী ও পানীয়ও আকর্ষণীয় দামে পাওয়া যাবে।

ডিবিটেক/বিআর/ইকে