ঢাবি ক্যাম্পাসে হেঁটে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান

ঢাবি: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ কর্মশলার আয়োজন করেন। কর্মশালা শেষে বেলা পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে হেঁটে […] The post ঢাবি ক্যাম্পাসে হেঁটে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক

ঢাবি ক্যাম্পাসে হেঁটে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান
১২ মে, ২০২৬ ০৮:১০  

ঢাবি: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ কর্মশলার আয়োজন করেন।

কর্মশালা শেষে বেলা পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে হেঁটে তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসে পৌঁছান। মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীসহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা যায়।

 

 

The post ঢাবি ক্যাম্পাসে হেঁটে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.