জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন স্পিকার ও ডেপুটি স্পিকারের

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর গণভবনে স্থাপিত জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় তারা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সংরক্ষিত ঐতিহাসিক দলিল, আলোকচিত্র ও স্মারকসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং নতুন প্রজন্মের কাছে […] The post জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন স্পিকার ও ডেপুটি স্পিকারের first appeared on সারাব

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন স্পিকার ও ডেপুটি স্পিকারের
১২ মে, ২০২৬ ০৮:১৫  

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর গণভবনে স্থাপিত জাদুঘরটি পরিদর্শন করেন।

এ সময় তারা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সংরক্ষিত ঐতিহাসিক দলিল, আলোকচিত্র ও স্মারকসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে জাদুঘরটির কার্যক্রমের খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, গণ-আন্দোলনের স্মৃতি সংরক্ষণে বর্তমান সরকার কর্তৃক এই স্থাপনাটিকে জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে যা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ভূমিকা পালন করছে।

The post জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন স্পিকার ও ডেপুটি স্পিকারের first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.