বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে জকসুর মানববন্ধন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের (পঞ্চম ব্যাচ) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনের সংহতি জানিয়ে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনের নেতারাও। মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র […] The post বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে জকসুর মানববন্ধন

বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে জকসুর মানববন্ধন
২৯ এপ্রিল, ২০২৬ ০০:২০  

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের (পঞ্চম ব্যাচ) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনের সংহতি জানিয়ে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনের নেতারাও।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘দেশে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। যদি প্রশাসন নিরাপত্তা দিতে পারতো, তবে আমাদের ভাইকে এভাবে নির্মমভাবে জীবন দিতে হতো না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রশাসন মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। মা-বোনদের ওপর নির্যাতন ও একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন।’ অনতিবিলম্বে বুলেট বৈরাগীর হত্যাকারীদের আইনের আওতায় না আনলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার দুইশ’র বেশি আসন নিয়েও নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।’ তিনি অভিযোগ করেন যে, ‘সরকার কেবল উন্নয়নের বুলি আওড়ায়। তারা গণভোটের সিদ্ধান্ত ও সংবিধানের দোহাই দিয়ে জুলাই বিপ্লবের অবদানকে অস্বীকার করছে।’

সরকার ও বিরোধীদলের ‘নাটকীয় কার্যকলাপ’ বন্ধের দাবি জানিয়ে তিনি সাধারণ মানুষকে রাজপথে নেমে জুলাইয়ের চেতনা নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

The post বুলেট বৈরাগী হত্যার বিচারের দাবিতে জকসুর মানববন্ধন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.