অকাল মৃত্যু রোধ ও রাজস্ব বাড়াতে তামাকের দাম বাড়ানোর প্রস্তাব
ঢাকা: সিগারেটের করকাঠামো সংস্কার এবং দাম বাড়ানোর মাধ্যমে সরকার বছরে অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব পেতে পারে। সেসঙ্গে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে অন্তত ৪ লাখ মানুষের অকাল মৃত্যু ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য জানায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। […] The post অকাল মৃত্যু রোধ ও রাজস্ব বাড়াতে তামাকের দাম বাড়ানোর প্রস্তাব first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খ

ঢাকা: সিগারেটের করকাঠামো সংস্কার এবং দাম বাড়ানোর মাধ্যমে সরকার বছরে অতিরিক্ত প্রায় ৪৪ হাজার কোটি টাকা রাজস্ব পেতে পারে। সেসঙ্গে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে অন্তত ৪ লাখ মানুষের অকাল মৃত্যু ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য জানায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।
প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘কর এবং মূল্য বৃদ্ধি করলে সিগারেটের ব্যবহার কমে। এটি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রমাণিত। কাজেই আগামীতেও কর ও মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।’
আলোচনা সভায় জানানো হয়, কার্যকর মূল্য বৃদ্ধির অভাবে সিগারেট ও অন্যান্য তামাকপণ্যের প্রকৃত মূল্য কমে যাচ্ছে এবং নিত্যপণ্যের তুলনায় সস্তা হয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিগারেটের দামের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের নিচে। তামাকপণ্যের মূল্য কার্যকরভাবে বৃদ্ধি করতে ইতোমধ্যে ভারত, থাইল্যান্ড, তুরস্কসহ বিশ্বের ৬৯টি দেশ অ্যডভেলরেম পদ্ধতির পাশাপাশি ও সুনির্দিষ্ট কর প্রচলন করেছে। সুনির্দিষ্ট কর তামাকপণ্যের সর্বনিম্ন মূল্য বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এবং এই পদ্ধিতে কর আহরণ তুলনামূলক সহজ।
প্রাক-বাজেট আলোচনায় ২০ শলাকা ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়ির অভিন্ন দাম ও করহার যথাক্রমে ৩০ টাকা ও ৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, জর্দা ও গুলের ক্ষেত্রে যথাক্রমে প্রতি ১০ গ্রাম ৬০ টাকা ও ৩০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং সকল তামাকপণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার দাবি জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, তামাক ব্যবহারজনিত কারণে বছরে প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। ২০২৪-২৫ অর্থবছরে তামাক ব্যবহারজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয়েছে ৮৭ হাজার কোটি টাকা, যা এখাত থেকে আদায়কৃত রাজস্বের চেয়ে দ্বিগুণ।
প্রাক-বাজেট আলোচনায় আত্মা’র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন দৈনিক জনকন্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান, ডেইলি টাইমস অফ বাংলাদেশ এর হেড অফ অনলাইন (বাংলা) মো. মনির হোসেন লিটন, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী।
The post অকাল মৃত্যু রোধ ও রাজস্ব বাড়াতে তামাকের দাম বাড়ানোর প্রস্তাব first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







